দিনে স্কুলশিক্ষিকা, রাত নামলেই পর্ন ছবির অভিনেত্রী!
আন্তর্জাতিক ডেস্ক: গত ৩ বছর ধরে একটি স্কুলে শিক্ষকতা করেন তিনি। প্রতিদিন যথারীতি স্কুলে যান। ছোট ছোট ছেলেমেয়েদের পাঠদান করেন। কিন্তু সেই শিক্ষিকার রাতের কর্মকাণ্ড শুনলে যে কেউ ভড়কে যেতে পারেন! হ্যাঁ, সার্বিয়ান ওই স্কুলশিক্ষিকা দিনের বেলায় স্কুলে পড়ান, আর রাতে বনে যান পুরোদস্তুর পর্নস্টার।এর আগেও ওই শিক্ষিকাকে নিয়ে সরব হয়েছিল সার্বিয়ার জনগণ। সম্প্রতি স্থানীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার পর নতুন করে আলোচনায় আসেন ওই শিক্ষিকা। এর পরই গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ে।তবে এখনও ওই স্কুলশিক্ষিকার পারিবারিক নামটি প্রকাশ করা হয়নি। জানা গেছে, তিনি মিস ভেসনা নাম নিয়ে পর্ন ছবিতে অভিনয় করেন।
স্কুলটির প্রধান শিক্ষিকা বলছেন, ‘গত তিন বছর ধরে দক্ষতার সঙ্গে বাচ্চাদের বেশ ভালই পড়াচ্ছেন ওই শিক্ষিকা। তবে ওই শিক্ষিকা পর্ন সিনেমা করছেন এমন প্রমাণিত হলে তাকে জরিমানা সহ বরখাস্ত করা হবে।’পর্ন ছবিতে অভিনয় করা ভেনাস নামধারী ওই স্কুলশিক্ষিকা বলেন, ‘আমি বাচ্চাদের একটা স্কুলে পড়াই। অবসর সময়ে সেক্স টেপ, পর্ন সিনেমায় অভিনয় করি। আমি এটাতে দোষের কিছু দেখি না।’




