245895

থার্টিফার্স্ট নাইটে সুস্মিতার সঙ্গী প্রেমিক রোহমান

১৫ বছরের জুনিয়র প্রেমিকের সঙ্গে রোমান্সময় সময় কাটছে বলিউড সেনসেশন সুস্মিতা সেনের। ইংরেজি পঞ্জিকা বর্ষের প্রথম প্রথরটা রোহমানের সঙ্গেই কাটালেন তিনি।এর আগেই বিভিন্ন উৎসব পার্বন একসঙ্গে কাটিয়েছেন এ জুটি। তাদের অসম প্রেম নিয়ে মুখরোচক সমালোচনা থাকলেও সুস্মিতা থোরাই পাত্তা দিচ্ছেন।সময়ের পরিক্রমায় এ দুজনের প্রেম যেন জমে খাঁটি থেকে খাঁটি হতে চলেছে। এই প্রেমের স্বীকৃতিও মিলেছে। তাই তো সুস্মিতার পারিবারিক অনুষ্ঠানেও রোহমানের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।এবারের থার্টিফার্স্ট নাইটটি আমুদেই কাটিয়েছেন এই জুটি। পরস্পর পরস্পরকে কেক খাইয়ে দিয়েছেন।

তবে শুধু দুজনে থার্টিফার্স্ট নাইট কাটাননি। তাদের সঙ্গী ছিল সুস্মিতার পরিবার। পালিত দুই মেয়েও রোহমানকে পেয়ে বেশ রোমাঞ্চিত ছিল।সুস্মিতা সেনের নববর্ষের সেলিব্রেশনে মা শুভ্রা সেন, বাবা সুবীর সেন, ভাই রাজীব সেন, দিদি নীলম সেনও ছিলেন।সুস্মিতা তার ইনস্টাগ্রামে রোহমানের সঙ্গে কেক কাটার ভিডিও পোস্ট করেছেন। যেখানে সবাইকে কেক কাটার আগে চোখ বন্ধ করে নতুন বছরের জন্য বিশেষ প্রার্থনা করতে দেখা গেছে। আর তার পরেই কাটা হয়েছে কেক। কেক কাটার পর সবাইকে কেক খাইয়ে দিতে দেখা গেছে আলিশা ও রিনিকে।প্রসঙ্গত, সুস্মিতার বয়স ৪২ চলছে। আর রোহমান শোলের বয়স ২৭। বয়স তাদের প্রেমে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দুজন হাতে হাত রেখে আরও বহুদূর চলতে প্রতিজ্ঞাবদ্ধ।

ad

পাঠকের মতামত