৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী পোস্টার অপসারণের নির্দেশ সাঈদ খোকনের
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার সব নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন মেয়র সাঈদ খোকন।বুধবার রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নির্বাচনী পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন।সাঈদ খোকন বলেন, সম্প্রতি উৎসবমুখর পরিবেশে সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে প্রার্থীরা পোস্টার-ফেস্টুন ও ব্যানারসহ নির্বাচনী প্রচারসামগ্রী ব্যবহার করেছেন।আমরা এই প্রচারসামগ্রী অপসারণের মধ্য দিয়ে নগরবাসীকে পরিচ্ছন্ন ঢাকা উপহার দিতে চাই। এ জন্য আমি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যাবতীয় পোস্টারসামগ্রী অপসারণ করার নির্দেশ দিয়েছি, বলেন তিনি।ডিএসসিসি মেয়র আরও বলেন, এই সময়ের মধ্যে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করবে। পাশাপশি নির্বাচনে যারা অংশ নিয়েছেন, তাদের সব প্রার্থী ও রাজনৈতিক দলকে এ কাজে সহায়তা করার আহ্বান জানাচ্ছি।




