245506

বর্ষবরণের রাতে পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা, অতঃপর…

আন্তর্জাতিক ডেস্ক: শ্বশুরবাড়িতে অবহেলিত বোধ করেছিলেন এক ব্যক্তি।এর জেরেই বর্ষবরণের রাতে নিজের দুই সন্তানসহ পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করেন তিনি। পরে ওই বন্দুকের গুলিতে তিনি নিজেও আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ব্যাংককে।আজ মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যরাতের পর মঙ্গলবার বছরের প্রথম দিন শুরুর ১০ মিনিটের মধ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।খবরে বলা হয়েছে, সোমবার নতুন বছর উদযাপন করতে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চুম্ফোনে শ্বশুরবাড়িতে যান সুচিপ সোরনসাং। ফাতো জেলার একটি বিউটি পার্লারে আয়োজিত অনুষ্ঠানটি চলার সময় তিনি ‘প্রচুর’ মদ্যপান করেন। এরই এক পর্যায়ে নিজের পিস্তল বের করে গুলি শুরু করেন তিনি।

ফাতোর পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল লারপ কামপাপান জানিয়েছেন, নিহতরা সবাই সুচিপের পরিবারের সদস্য, এদের মধ্যে তার নয় বছর বয়সী ছেলে ও ছয় বছর বয়সী মেয়েও রয়েছে।তিনি জানান, ‌‘নিহতের মাথায় অথবা শরীরে গুলি করা হয়। শ্বশুরবাড়িতে স্বাগত না জানানোয় ক্ষিপ্ত হয়েছিলেন তিনি। এর পর নিজের পিস্তলের গুলিতেই আত্মহত্যা করেন সুচিপ।’নিহত বাকি চারজনের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ, তাদের বয়স ৪৭ থেকে ৭১ বছরের মধ্যে বলে জানান ফাতোর ওই পুলিশ কর্মকর্তা।

ad

পাঠকের মতামত