245620

জামায়াত প্রার্থীদের মানুষ প্রত্যাখ্যান করায় রাজনীতিতে বিশেষমাত্রা যোগ হয়েছে : ওয়ালিউর রহমান

সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান বলেছেন, জামায়াত প্রার্থীদের মানুষ প্রত্যাখ্যান করায় রাজনীতিতে বিশেষমাত্রা যোগ হয়েছে। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, সত্তরের নির্বাচনে তৎকালীন পূর্ব বাংলায় আওয়ামী লীগ ১৬৯ আসনের মধ্যে ১৬৭টি আসন পেয়েছিলো। মাত্র দুটি আসন আমাদের হাতছাড়া হয়েছিলো সেই নির্বাচনে। বঙ্গবন্ধুর ডাকে জনগণ আওয়ামী লীগ ভোট দিয়েছিলো। সমর্থন করেছিলো। বিজয়ী করেছিলো। সত্তরের নির্বাচনে জনগণের নিরষ্কুশ সমর্থনই আমাদের মুক্তিযুদ্ধের দিকে নিয়ে গেলো। পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। এর ফলে বিরাট পরিবর্তন হলো। ২০১৮ সালের নির্বাচনও আমাদের জন্য বিরাট এক পরিবর্তন নিয়ে আসবে। সেটা অবশ্যই ইতিবাচক পরিবর্তন।

এক প্রশ্নের ওয়াল্উির রহমান বলেন, যারা করলো পরাধীনতার রাজনীতি করার, পাকিস্তানের রাজনীতি করে, যারা ঔপনিবেশিক ধারা রাজনীতি করে, যারা প্রতিহিংসার রাজনীতি করে তাদেরকে বাংলাদেশের মানুষ এই নির্বাচনে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে একজন জামায়াত প্রার্থীও যে নির্বাচনে জয়লাভ করেনি, এটা একটা বিশেষ বার্তা দিয়েছে মানুষ। বিশেষ মাত্রা যোগ করেছে রাজনীতিতে। এখন যেটা হবে, আগামীতে যখন আবারও সংসদ নির্বাচন হবে তখন উভয় পক্ষই হবে মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক দল। তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, সরকার গঠন করবে, যেটা এ দেশের মানুষের বহুদিনের আকাক্সক্ষা।

ad

পাঠকের মতামত