কারাবন্দী নেতাকর্মীদের পাশে সুলতান মনসুর
নির্বাচনের সময় আটক হওয়া কারাবন্দী নেতাকর্মী ও সমর্থকদের সাথে দেখা করেছেন ডাকসুর সাবেক ভিপি ও এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার জেলা কারাগারে নির্বাচনী এলাকার কারাবন্দী নেতাকর্মী ও সমর্থকদের সাথে দেখা করেন তিনি।কারাবন্দী নেতাকর্মী ও অনুসারীদের সাথে দেখা করে বেরিয়ে যাবার সময় কারা ফটকে উপস্থিত নেতাকর্মী ও কারাবন্দীদের স্বজনদের স্বান্তনা দিয়ে বলেন ভোটের মাধ্যমে আপনারা এই অন্যায় ও জুলুমবাজির জবাব দিয়েছেন। আমি বিজয়ী হওয়ার পরও আনন্দ মিছিল করিনি কারণ আমার প্রাণপ্রিয় নেতাকর্মী ও সমর্থকরা মিথ্যা, সাজানো ও গায়েবী মামলায় কারাগারে। ধৈর্য্য ধরেন আইনী প্রক্রিয়ার মাধ্যমেই আমরা তাদেরকে শিগগিরই মুক্ত করব ইনশাআল্লাহ।সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেন-‘আমার এই বিজয় আপনাদের। আমার প্রাণপ্রিয় কুলাউড়া বাসী ও কারাবন্দী নির্যাতিত সকল নেতাকর্মী ও সমর্থকদের জন্য এবিজয় উৎসর্গ করলাম।’




