২০১৮ সালে ঘর ভেঙেছে যেসব তারকার
বিনোদন ডেস্ক: পৃথিবীর সময়চক্রে আরও একটি বছর যোগ হলো। ২০১৮ সাল শেষে আমরা প্রবেশ করলাম নতুন বছর ২০১৯ সালে। কিন্তু ফেলে আসা বছরটি স্মৃতিতে অমলিন থাকবে বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে। এর মধ্যে বিনোদন জগতের অনেক তারকা এই বছর যেমন গাঁটছড়া বেঁধেছেন, অনেকেরই আবার ভেঙেছে ঘর। হয়েছে ছাড়াছাড়ি।এই প্রতিবেদনে ২০১৮ সালে বাংলাদেশি তারকাদের বিবাহবিচ্ছেদের টুকিটাকি তুলে ধরা হলো:
শাকিব-অপু-শাকিব-অপু তালাক কার্যকর চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বাংলাদেশের শীর্ষ চলচ্চিত্র নায়ক শাকিব খানের তালাক কার্যকর হচ্ছে চলতি মাসের ২২ ফেব্রুয়ারি। এর আগে, গত বছরের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে তালাক নোটিশ পাঠিয়েছিলেন শাকিব খান। তাদের সংসার টিকিয়ে রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনও সমঝোতা বৈঠকের আয়োজন করেছিল। কিন্তু তাতে কাজ হয়নি।
অপু এগিয়ে এলেও উপস্থিত ছিলেন না শাকিব। তাই তাদের এক করা যায়নি। আইন অনুযায়ী ডিভোর্স লেটার কার্যকর হতে সময় লাগে ৯০ দিন, অর্থাৎ তিন মাস। তালাক কার্যকর হওয়ার পর অপু বিশ্বাসকে বিয়ের দেনমোহর বাবদ ৭ লাখ টাকা পরিশোধ করা হয় বলে জানান শাকিব খান।উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ই এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হন ঢাকাই ছবির হিট জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের।বাপ্পা-চাঁদনী কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী চাঁদনীর বিচ্ছেদ হয় চলতি বছরের শুরুর দিকে। বাপ্পা মজুমদার এবং অভিনয় ও নৃত্যশিল্পী চাঁদনী ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালের ২১ মার্চ। দু’জনে ভিন্ন ধর্মের হলেও বাগদানের আগেই বাপ্পা ধর্মান্তরিত হয়ে আহমেদ বাপ্পা মজুমদার হন। দুই পরিবারের সম্মতিতেই এই বাগদান সম্পন্ন হয়।
নাদিয়া-সাফায়াত-লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার বিজয়ী নাদিয়া মিম ২০১৬ সালের ২৮ এপ্রিল বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাফায়াত আলীকে বিয়ে করেন। এর দুই বছরের মাথায় ২০১৮ সালের মে মাসে ভেঙে যায় তাদের সংসার।ওই সময় নাদিয়া মিম জানান, যে স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলেন, তা বাস্তব মনে হচ্ছিল না। তাদের মধ্যে একটা শূন্যতা তৈরি হয়। একটা পর্যায়ে দু’জনের মতের অমিলও দেখা দেয়। তাই বাধ্য হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।
শ্রাবন্তী-খোরশেদ-ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তীর বিচ্ছেদ হয় ২০১৮ সালেই। গত ৭ মে শ্রাবন্তীকে তালাকের নোটিশ পাঠায় তার স্বামী মোহাম্মদ খোরশেদ আলম। বগুড়ায় শ্রাবন্তীর বাবার বাসার ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়। এর আগে, যক্তরাষ্ট্রে থাকাবস্থাতেই স্বামীর পাঠানো তালাক নোটিশের খবর পান শ্রাবন্তী। পরবর্তীতে ২৫ জুন দেশে আসেন এই অভিনেত্রী।স্বামী খোরশেদ আলমের সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেন শ্রাবন্তী। কিন্তু ব্যর্থ হন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ২০১০ সালের ২৯ অক্টোবর খোরশেদ আলমের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয়। তাদের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে।
তাসনুভা-ফারজানুল-গেল বছরের ২১ মে অভিনেত্রী তাসনুভা তিশার সঙ্গে ফারজানুল হকের ছাড়াছাড়ি হয়। তবে ২১ জুন সঙ্গে বিচ্ছেদের কথা স্বীকার করেন এই শিল্পী। ওই সময় তিনি জানান, গত ২১ মে ফারজানুল হকের সঙ্গে তাঁ বিবাহবিচ্ছেদের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর তাসনুভা তিশা ভালোবেসে বিয়ে করেন ফারজানুল হককে। তাদের সংসারে একটি পুত্রসন্তান আছে। নাম আনুশ।
চৈতি-শাওন-গেল বছরের ৮ নভেম্বর ঘর ভাড়ে লাক্স সুপারস্টার ইসরাত জাহান চৈতির। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও সম্প্রতি চৈতি স্বীকার করেন, শাওন রায়ের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছ। ২০১৫ সালের আগস্টে থ্রিডি অ্যানিমেটর এবং গ্রাফিক ডিজাইনার শাওন রায়কে ভালোবেসে বিয়ে করেন চৈতি।উল্লেখ্য, ২০১৭ সালে তাহসান-মিথিলা, হাবিব-রেহান, নিলয়-শখ, বাঁধন-মাশরুর, নোভা-রায়হান, মিলা-পারভেজ, স্পর্শিয়া-রাফসান দম্পতির ছাড়াছাড়ি হয়।




