245366

সারাদেশে আজ পাঠ্যপুস্তক উৎসব

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থী মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের লক্ষ্যে আজ ১ জানুয়ারি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০১৯’ উদ্যাপিত হবে।জাতীয় পর্যায়ে অনুষ্ঠানটি আজ সকাল সাড়ে নয়টায় রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থেকে কেন্দ্রীয়ভাবে জাতীয় পর্যায়ের কার্যক্রম পরিচালনা ও বই বিতরণ করবেন।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কেন্দ্রীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।উল্লেখ্য, পাঠ্যপুস্তক উৎসবে এবার ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২ কপি বিনামূল্যের বই বিতরণ করা হবে। ইতোমধ্যে দেশের সকল জেলা-উপজেলায় বই পৌঁছে দেয়া হয়েছে।

ad

পাঠকের মতামত