245387

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শেখ হাসিনা

নিউজ ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম এবার উঠে এসেছে বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায়। জর্ডানের আম্মানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টার ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড-২০১৯’ নামে এ তালিকাটি প্রকাশ করেছে। দীর্ঘ একযুগ ধরে প্রতিষ্ঠানটি প্রভাবশালী মুসলমান ব্যক্তিত্বদের নিয়ে এ তালিকা প্রকাশ করে আসছে।

সাম্প্রতিক প্রকাশিত তালিকায় শীর্ষ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব হিসেবে নাম এসেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের। আর ‘মুসলিম ম্যান অব দ্য ইয়ার’ সম্মানে ভূষিত করা হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে। প্রকাশ্যে ইসরায়েলি সেনাদের আঘাত করে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া ফিলিস্তিনি কিশোরী আহমেদ তামিমিকে ‘মুসলিম ওমেন অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়।

তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেওয়া হয় বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিম রাজনীতিক হিসেবে। তার ব্যাপারে তালিকার ‘পলিটিক্স’ অংশে বলা হয়, বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ মুসলিম দেশে শেখ হাসিনার প্রধান অগ্রাধিকার দারিদ্র্য দূরীকরণ। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মেয়ে। শেখ হাসিনা সংসদ নির্বাচনে জয়লাভ করে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। ২০১৬ সালে ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের শীর্ষ প্রভাবশালী নারীর তালিকায়ও তিনি ছিলেন ৩৬তম। লেখক রিচার্ড ও ব্রায়েন তার ‘উইমেন প্রেসিডেন্টস অ্যান্ড প্রাইম মিনিস্টারস’ বইতেও শেখ হাসিনা সম্পর্কে প্রশংসা করা হয়েছে।

ad

পাঠকের মতামত