শয়তান-ফেরেস্তার জোট নয় : ইনু
মহাজোট মানুষের জোট উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মহাজোট শয়তান বা ফেরেস্তার জোট নয়। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়য়ে গণমাধ্যম কেন্দ্রে ডিএসআরএস সংলাপে তিনি এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, ‘মহাজোট বিপুল ভোটে জয়লাভ করেছে। এটি নিশ্চিত যে শেখ হাসিনার নেতৃত্বে আগামী সরকার গঠিত হতে যাচ্ছে। মহাজোট মানুষের জোট, শয়তান বা ফেরেস্তার জোট নয়। তাই চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’




