245608

মানুষের প্রতি আওয়ামী লীগের দায় আরো বেড়ে গেলো : ড. এম. শাহ্ নওয়াজ আলি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলি বলেছেন, নিরষ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় যদি মানুষের সমর্থন থাকে, সেটা ধারণ করে আওয়ামী লীগ আগামী দিনে মানুষের প্রতি তাদের যে দায়বদ্ধতা তা প্রমাণ করতে হবে। প্রমাণ করার সেই সুযোগ আওয়ামী লীগের সামনে আছেও। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘ দশ বছর ধরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মানুষের প্রতি আওয়ামী সরকার দেশ শাসন করেছে।এই সময়ে কাজকর্ম ও অবস্থান দিয়ে মানুষের আস্থা তারা অর্জন করেছে। আগামীতে মানুষের আস্থার প্রতিফলন দেখাতে হবে সরকারকে।

এক প্রশ্নের জবাবে ড. এম. শাহ্ নওয়াজ আলি বলেন, পদ্মাসেতু, মেট্রোরেল, আন্তর্জাতিক অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সুদৃঢ় অবস্থান নেতৃত্বের দিক থেকে, সেটা তো আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে। ভূমিধস এই বিজয়ের পর আওয়ামী লীগের দায় আরও বেড়ে গেলো।তিনি বলেন, মহাজোটের বিজয়ের পেছনে আওয়ামী লীগ সভানেত্রীর সুদৃঢ় নেতৃত্ব, তার যে একাগ্রতা, বঙ্গবন্ধুর রক্তের প্রতি তার যে শ্রদ্ধাবোধ, জনগণের প্রতি তার যে প্রতিশ্রুতি, ভালোবাসা এবং মুক্তিযুদ্ধের সপক্ষশক্তির যে অবস্থান, প্রধানমন্ত্রীর প্রতি জনগণের যে আস্থা সেটাই প্রমাণ করেছে।

আওয়ামী লীগের সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষের আস্থা ধরে রাখা। যে আশা নিয়ে মহাজোটকে মানুষ ভোট দিয়েছে, সুখী-সমৃদ্ধ ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা। জনগণের মুখে হাসি ফোটানো। আমাদের যে অর্জনগুলো রয়েছে তা আন্তর্জাতিকীকরণ করতে হবে বলেও মনে করেন এই শিক্ষাবিদ।

ad

পাঠকের মতামত