245671

ধানের শীষের প্রার্থীদের ঢাকা তলব

আগামী বৃহস্পতিবার (৩ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ধানের শীষের প্রার্থীদের ঢাকায় আসতে বলেছে বিএনপি ও তাদের শরীক দলগুলো। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীকে সঙ্গে নিয়ে ইসিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট। এ জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের দ্রুত ঢাকায় আসছে নির্দেশ দিয়ে চিঠি প্রেরণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।প্রার্থীদের কাছে পাঠানো চিঠিতে ভোটে অনিয়ম-কারচুপির প্রমাণ, প্রতিটি কেন্দ্রের ‘অস্বাভাবিক’ ভোটের হিসাব, গ্রেপ্তার এজেন্ট ও নেতা-কর্মীদের তালিকা, সহিংসতায় আহত ও নিহতদের তালিকাসহ ৮টি বিষয়ে তথ্যসহ একটি প্রতিবেদনও দিতে বলা হয়েছে। ভোট কারচুপির ভিডিও থাকলে তাও প্রতিবেদনের সঙ্গে দিতে বলা হয়েছে।

ad

পাঠকের মতামত