মওদুদ আহমদ যে কারণে ভোট দেননি
নিউজ ডেস্ক।। ভোট দিতে নিজের কেন্দ্রে যাননি নোয়াখালী-৫ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি নিরাপত্তাহীনতার অভিযোগ এনে কেন্দ্রে যাননি। রোববার কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে নিজ বাড়িতে তিনি সাংবাদিকদের জানান, সকাল ৮টার দিকে পুলিশের পিকআপ থেকে আওয়ামী লীগ কর্মীরা তার বাড়িতে হাতবোমা নিক্ষেপ করে।
প্রতিপক্ষের লোকজন মানিকপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মারছে বলেও অভিযোগ করেন তিনি। তার স্বাক্ষর জাল করে আওয়ামী লীগ কর্মীরা ধানের শীষের এজেন্ট সেজে কেন্দ্রে অবস্থান করছে এমন দাবিও করেন মওদুদ। উৎস: যুগান্তর।




