245309

নির্বাচনকে ‘প্রহসন’ বললেন বিএনপির বিজয়ী প্রার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের নামে একটি প্রহসন হয়েছে এবং একটি হাস্যকর নির্বাচন বললেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ধানের শীষের বিজয়ী প্রার্থী হারুনুর রশিদ। সোমবার বিকেলে বিশেষ সাক্ষাৎকালে তিনি একথাগুলো বলেন।তিনি বলেন, ৪৭ বছরে ৫ বার নির্বাচন করলেও এবং ২০০৮ সালে নির্বাচন হলেও মানুষ এরকম নিরাপত্তাহীনতায় ছিলো না আর এ ধরনের নির্বাচন হয়নি। সারা বাংলাদেশে এই নির্বাচনে যেখানে বিএনপির প্রার্থীরা ভোট পান ৩ হাজার এবং সেখানে সরকারী দলের প্রার্থীরা পান ৩ লাখ ভোট। এটা সম্পূর্ণরূপে আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এধরণের সন্ত্রাসী তাণ্ডবের মধ্য দিয়ে নির্বাচন হয়েছে।

তিনি আরো বলেন, এ নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। একটি তাণ্ডবের রাজত্ব কায়েম করেছেন বর্তমান সরকার। আমরা নির্বাচনের রায় প্রত্যাখ্যান করছি। আর এ ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের আলোচনায় বসে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং পরবর্তী পদক্ষেপ নিবেন।

ad

পাঠকের মতামত