245336

জামানতের টাকা ফেরত চান হিরো আলম

প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম জামানত হারিয়েছেন। কিন্তু তার দাবি, নিজের সমর্থকদের ভোট দিতে দেওয়া হয়নি। তাই সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামানতের টাকা ফেরত চান হিরো আলম।নিজের সমর্থকদের ভোট দিতে দেওয়া হয়নি অভিযোগ করে হিরো আলম বলেন, ‘হামার লোকজনোক তো ভোটই দিবের দেয়নি। তারা তালে জমা দেওয়ার ট্যাকা ফেরৎ দিবিনে ক্যা। এই ভোটই তো হামি মানিনে, তাই জমা দেওয়া ট্যাকা তারকোরোক ফিরে দিতেই হবি। সুষ্ঠু ভোট হলে তো হামি বিপুল ভোটে জিতনোহিনি। ভোট হবার দেয়নি, হামাকও তারা মারছে, হামার লোকজনোকও মারছে।’

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের তথ্য অনুযায়ী, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার ৩ লাখ ১১ হাজার ৯৪১। আর হিরো আলম সিংহ প্রতীকে মাত্র ৬৩৮ ভোট পেয়েছেন। সে হিসেবে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পাননি। তাই হিরো আলমের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ad

পাঠকের মতামত