ভোট বর্জন করেও পার্থ পেলেন ৩৮ হাজার ভোট
ঢাকা-১৭ আসনে ভোট বর্জন করেও ৩৮ হাজারের বেশি ভোট পেয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এই আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মহাজোট প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক।নায়ক ফারুক পেয়েছেন ১ লাখ ৬৪ হাজারেরও বেশি ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে ব্যারিস্টার পার্থ পেয়েছেন ৩৮ হাজার ছয়শ’র কিছু বেশি ভোট।ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের প্রার্থী ছিলেন।আজ রোববার দুপুরে ভোটের দিন দুপুরে জাল ভোট কেন্দ্র দখলের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
ভোট বর্জনের ঘোষণা দিলেও পার্থের বাক্সে ৩৮ হাজার ভোট জমা পড়ে।নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে এ তথ্য।যে কোনো সংসদ নির্বাচনে রাজধানীর ঢাকা-১৭ আসনটিতে চোখ থাকে সবার। গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাসানটেকের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকার প্রাণকেন্দ্রের এই আসনে এবার বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী নির্বাচন করেছেন।




