245255

বিএনপি কার্যালয়ে ‘হিরো আলম আড্ডা’

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার বেলা ২টায় দেখা গেল, চায়ের দোকানগুলো বন্ধ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। নেই আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যও।কার্যালয়ের নিচতলার কক্ষটি খোলা। প্রধান ফটক খুলে বসে আছেন এক নিরাপত্তারক্ষী। ভবনের তিন তলায় পাওয়া গেল, দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। তার সামনে সাতজন নেতা বসে আড্ডা দিচ্ছেন। এর পাশের কক্ষে বসে আড্ডা দিচ্ছিলেন আরও আটজন নেতা । সেখানে বিএনপির এক নেতা বললেন, ‘রিজভী ভাই, হিরো আলমতো হিট। তিনি ভোট বর্জন করেছেন। তাঁকে মারধর করা হয়েছে।’

মুচকি হাসি দিয়ে রিজভী বললেন, ‘হিরো আলম।’ এরপর সেখানে হিরো আলমকে নিয়েই কিছুক্ষণ কথা বলেন নেতারা।হিরো আলম বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। যদিও মারধরের শিকার হওয়ার অভিযোগ তুলে নির্বাচনের মাঝপথে হিরো আলম সাংবাদিকদের বলেন, তিনি ভোট বর্জন করছেন।নেতা কর্মীদের সঙ্গে গল্পের এক ফাঁকে রিজভী বললেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচনের বিষয়ে আজই কথা বলবেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে আজ আর সাংবাদিকদের সঙ্গে কথা বলব না।’ আড্ডায় অংশ নেওয়া বিএনপির নেতাদের কথায় উঠে আসে সাম্প্রতিক রাজনীতির নানা প্রসঙ্গ। বিএনপির কোন নেতা কত ভোট পেয়েছেন তা নিয়ে আলোচনা হয়।

ad

পাঠকের মতামত