নৌকার ডবল হ্যাট্রিক সিরাজগঞ্জে
নিউজ ডেস্ক।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ৬টি আসনেই নৌকার জয় জয়কার। আজ রোববার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত হওয়া ভোটে জয় পেয়েছেন শুধু নৌকা প্রতীক প্রার্থীরাই। সিরাজগঞ্জ-১ আসনে জয় পেয়েছেন মোহাম্মদ নাসিম। তার প্রাপ্ত ভোট ৩২৪৪২৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির রুমানা মোর্শেদ কনকচাঁপা পেয়েছেন ১০৯৩ ভোট। সিরাজগঞ্জ সদর- ২ আসনে ডাঃ হাবিবে মিল্লাত মুন্না জয় পেয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৯৪৮০৭টি। নৌকার বিপক্ষে দাঁড়ানো বিএনপি প্রার্থী রুমানা মাহমুদ পেয়েছেন ১৩৭২৮ ভোট।
সিরাজগঞ্জ- ৩ আসনে ডাঃ আব্দুল আজিজ জয় পেয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৯৫৫১৭। তার নিকটতম প্রার্থী বিএনপির আব্দুল মান্নান তালুকদার পেয়েছেন ২৭২৪৮ ভোট। সিরাজগঞ্জ- ৪ আসনে বিজীয় হয়েছেন তানভীর ইমাম। তার প্রাপ্ত ভোট ৩০৩৬৬৬। তার নিকটতম প্রার্থী বিএনপির রফিকুল ইসলাম খান পেয়েছেন ২৪৮৯৩ ভোট। সিরাজগঞ্জ- ৫ আসনে জয় পেয়েছেন আব্দুল মমিন মন্ডল। তার প্রাপ্ত ভোট ২৫৯৮৬১। তার নিকটতম প্রার্থী বিএনপির আমিরুল ইসলাম খান পেয়েছেন ২৮৩১৭ ভোট। সিরাজগঞ্জ-৬ আসনে হাসিবুর রহমান স্বপন জয় পেয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৩৫৭৫৯। তার নিকটতম প্রার্থী বিএনপির এমএ মুহিত পেয়েছেন ১৪৬৯৭ ভোট।




