244915

নৌকার ছক্কা নওগাঁয়

নিউজ ডেস্ক।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ছয়টি সংসদীয় আসনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাধন চন্দ্র মজুমদার এক লাখ ৮৮ হাজার ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন এক লাখ ৪০ হাজার ৮১৮ ভোট।

নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার এক লাখ ৯৯ হাজার ৮৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জোহা খান পেয়েছেন ৯৯ হাজার ৯৫৮ ভোট। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছলিম উদ্দিন তরফদার সেলিম এক লাখ ৯৯ হাজার ৭৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকি জনি পেয়েছেন এক লাখ ১২০ ভোট।

নওগাঁ-৪ (মান্দা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমাজ উদ্দিন প্রামানিক এক লাখ ৬৬ হাজার ৪৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সামসুল আলম প্রামানিক পেয়েছেন ৪৯ হাজার ৯৭১ ভোট। নওগাঁ-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন জলিল জন এক লাখ ৫৬ হাজার ৮৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু পেয়েছেন ৮৩ হাজার ৭৬৯ ভোট।

নওগাঁ-৬ (রানীনগর- আত্রাই) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইসরাফিল আলম এক লাখ ৮৯ হাজার ৮৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর কবির পেয়েছেন ৪৬ হাজার ১৫০ ভোট।

ad

পাঠকের মতামত