245085

নির্বাচনে তাদের পরিণতি যা হবার তা-ই হয়েছে : আব্দুর রহমান

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, বিএনপি বা ঐক্যফ্রন্টের নেতা কে হবেন, এটাই তাদের ঠিক ছিলো না। দ্বিধা-দ্বন্দ্ব, হতাশা আর সিদ্ধান্তহীনতায় যে দল থাকে, সে দলের পেছনে জনগণ কেনো যাবে? তাদের পরিণতি যা হবার তা-ই হয়েছে। সোমবার ধানমন্ডিতে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, নির্বাচনে যাবে কি যাবে না এই সিদ্ধান্তহীনতায়ও দীর্ঘদিন ছিলো তারা। শেষপর্যন্ত নির্বাচনে গিয়ে জামায়াতের মতো যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিলো। সুতরাং বাংলাদেশের মানুষ এত বোকা নয় যে, তাদেরকে যেভাবে বোঝাবে সেভাবেই বুঝবে।

যে জনগণ যুদ্ধাপরাধীদের বিচারকে সানন্দে গ্রহণ করেছে এবং অভিনন্দন জানিয়েছে, সে জনগণ যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দানকারীদেরকে মানুষ ভোট দেয়ার কোনো কারণ নেই। এজন্যই মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।নির্বাচনে বিশাল বিজয় মিছিলের পরিবর্তে দেশের জনগণ শেখ হাসিনাকে এত বড় উপহার দেয়াতে মসজিদে মন্দিরে গির্জায় গিয়ে আল্লাহর কাছে শুকরিয়াজ্ঞাপন করা হবে বলে জানান তিনি।

ad

পাঠকের মতামত