জাপার আধিপত্য নারায়গঞ্জে
নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জ -৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমান নৌকা প্রতীক নিয়ে তিন লাখ ৯৩ হাজার ১৩৬ ভোটে জয় লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী মুনির হোসেন কাশেমী পেয়েছেন ৭৬ হাজার ৫৮২টি ভোট। নারায়ণগঞ্জ (সোনারগাঁ)-৩ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা জয় লাখ করেছেন। লাঙ্গল প্রতিক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৭৮৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন ১৮ হাজার ৪৭ ভোট।
নারায়ণগঞ্জ (বন্দর শহর)-৫ আসনে মহাজোটের প্রার্থী সেলিম ওসমান পেয়েছেন ২ লাখ ৭৯ হাজার ৫৪৫ ভোট।তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এস এম আকমার পেয়েছেন ৫২ হাজার ৩৫২ ভোট। রিটার্নিং কর্মকর্তা রাব্বি মিয়া ভোট গণনা শেষে রবিবার রাতে এই ফল ঘোষণা করেন।




