245072

আজমীর শরীফে কুমার বিশ্বজিৎ

‘চিরসবুজ’খ্যাত সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ সময়-সুযোগ পেলেই ছুটে যান দেশ-বিদেশে। এবার কথা ছিল সপরিবারে ঘুরতে যাবেন ইন্দোনেশিয়ার বালিতে। তবে সুনামির কারণে সেখানে যাননি বরেণ্য এই সঙ্গীতশিল্পী, গেছেন ভারতের আজমীর শরীফে।জানা গেছে, শনিবার সপরিবারে আজমীর শরীফ মাজারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন তিনি। দিল্লিতে ইংরেজি নতুন বছর শুরুর সময়টা কাটিয়ে আগামী ২ জানুয়ারি ঢাকায় ফিরবেন কুমার বিশ্বজিৎ।কুমার বিশ্বজিৎ বলেন, ‘আজমীর শরীফ আমার পছন্দের স্থানগুলোর একটি। ওখানে গেলে আমি ভীষণ শান্তি পাই। এ নিয়ে তৃতীয়বারের মতো আমি আজমীর শরীফ গেলাম। আর দ্বিতীয়বারের মতো সপরিবারে এ স্থানে যাওয়া হলো। এটি মন পবিত্র করার অন্যরকম একটি স্থান।’কুমার বিশ্বজিৎ আরও জানান, বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করেছেন। আগামী বুধবার বিকেলে ঢাকায় ফিরবেন তিনি।

ad

পাঠকের মতামত