244885

ভাইরাল রাখির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও!

বিনোদন ডেস্ক।।।। বিতর্ক যেন কিছুতেই তার পিছু ছাড়ে না। বার বারই আলটপকা মন্তব্য করে শিরোনামে থাকেন রাখি সাওয়ান্ত। এবারও ফের তাকে নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছে।

সম্প্রতি রাখি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘোষণা করেছিলেন যে, তিনি বিয়ে করতে চলেছেন। পাত্রের পিঁড়িতে বসছেন দীপক কালাল, যিনি নিজেও এক জন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। এমন দীপকের সঙ্গে রাখির বিয়ে ঘিরে উৎসাহ কম ছিল না তাদের ভক্তদের। কিন্তু বিয়ের তারিখের কয়েকদিন আগেই দীপক জানিয়ে দেন, তিনি বিয়ে করবেন না। তার পরেই রাখি-দীপক পরস্পর কাদা ছোড়াছুড়ি করতে থাকেন।

সম্প্রতি রাখির নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে সেই দীপকের সঙ্গেই তাকে দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, তাহলে কি সেই ভাঙা সম্পর্কই ফের জোড়া লাগল? এ বিষয়ে রাখি কিংবা দীপক কালাল স্পষ্ট কিছু না বললেও, অনেকেই মনে করছেন পুরোটাই নাটক। আগের থেকেই সাজানো।

ad

পাঠকের মতামত