245140

পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বিএনপি

নির্বাচনের পরবর্তী করণীয় ঠিক করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে বিএনপি।সোমবার বিকেল ৪টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা ও ভবিষ্য করণীয় বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন।

ad

পাঠকের মতামত