245276

কুষ্টিয়ায় নিহত আনসার সদস্যের পরিবারকে লাখ টাকার চেক প্রদান

কুষ্টিয়ার দৌলতপুরে নিহত আনসার সদস্যের পরিবারকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ফারাকপুর গ্রামে নিহত আনসার সদস্য খলিল মণ্ডলের স্ত্রী খনজনা বেগমের হাতে চেকটি তুলে দেন আনছার ও ভিডিপি জেলা কমান্ডেন্ট তরফদার আলমগীর হোসেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা সার্কেল অ্যাডজুন্ট্যান্ট কামরুল ইসলাম, দৌলতপুর আনছার ও ভিডিপি কর্মকর্তা হামিদা পারভীন, মনিটরিং সদস্য মানিক হাসান ও মোয়াজ্জেম হোসেন।উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামে আনসার কমান্ডার খলিল মণ্ডলের সঙ্গে একই গ্রামের আজের আলীর ছেলে জাদু মিয়াকে নির্বাচনের ডিউটি না দেয়া নিয়ে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে জাদু মিয়া ক্ষুব্ধ হয়ে আনসার কমান্ডার খলিল মণ্ডলের গলায় জড়ানো মাফলার টেনে ধরলে শ্বাসরোধ অবস্থায় সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার খলিল মণ্ডলকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহত পরিবারকে জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আর্থিক অনুদান প্রদান করেন। ভবিষ্যতে আরও অনুদান দেয়া হবে বলে জানিয়েছেন দৌলতপুর আনছার ও ভিডিপি কর্মকর্তা হামিদা পারভীন।

ad

পাঠকের মতামত