ঐক্যফ্রন্টকে নিয়ে বিএনপির কাছে ২০ দলের অভিযোগ!
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জাতীয় ঐক্যফ্রন্টকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছে বিএনপি। অপরদিকে দলটির পুরনো জোট ২০ দলকে কমগুরুত্ব দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া ২০ দলীয় জোটের চেয়ে ঐক্যফ্রন্টকে বেশী প্রাধান্য দিচ্ছে বলেও অভিযোগের তীর বিএনপির দিকে।সোমবার বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জোটের নেতারা এসব অভিযোগ করেন বলে সূত্রে জানা গেছে।সূত্র জানায়, বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, নির্বাচনে মনোনয়ন দেওয়ার বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপির কাছে সবচেয়ে বেশী অগ্রাধিকার পেয়েছে। অপরদিকে ২০ দলীয় জোট অগ্রাধিকার পায় নি। আরো লক্ষ্য করা যাচ্ছে যে, বিএনপির কাছে ঐক্যফ্রন্টের প্রাধান্য বাড়ছে। আর ২০ দলীয় জোটের প্রাধান্য কমে যাচ্ছে।
পরে পার্থ’র বক্তব্যের সাথে একমত পোষন করেন জাতীর পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার। তবে এবিষয়ে বিএনপি কোন মন্তব্য করেনি।এর আগে বিকেল ৪ টায় গুলশান কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বিএনপির ৫ জন প্রার্থী শপথ গ্রহণ করবেন না বলে সূত্রে জানা গেছে। এরপরে দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠকে জোট নেতাদের কাছে এবিষয়ে মতামত চাওয়া হয়। ২০ দলের বৈঠকে বিএনপির সিদ্ধান্তের বিষয়ে জোট নেতারা বলেন, বিএনপির সিদ্ধান্তই চূড়ান্ত। বিএনপি যে সিদ্ধান্ত নেবে তার সাথে একমত ২০ দলীয় জোট।
এবিষয়ে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা তো ফলাফল প্রত্যাখান করেছি।নির্বাচনে বিএনপি জোটের নির্বাচিত প্রার্থীরা শপথ গ্রহণ করবেন কি না- তা সোমবার রাতে ঐক্যফ্রন্টের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে- বলেও জোটের বৈঠকে জানানো হয়।তবে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে ফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, এবিষয়ে আমাদের বিবেচনা রয়েছে, পরে জানাবো।




