244977

আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা

নিউজ ডেস্ক।। একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহেোজট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২৯৯টি আসনের মধ্যে ২৫৮টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বাকি অনেক আসনেও এগিয়ে আছে আওয়ামী লীগ। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৮টি আসন।
আসনগুলো হলো- গোপালগঞ্জ-৩, কুমিল্লা-১, ৬, ১১, ৯ নড়াইল-২, বাগেরহাট-১, ২, ৩, ৪, পাবনা-১,২,৩,৪, নওগাঁ-৪,৬, দিনাজপুর-১,২,৩,৪,৫,৬, খুলনা-৪, নড়াইল-১, জয়পুরহাট-১, মাগুরা-১, যশোর-৩, রংপুর-৩, ৫,৬, লক্ষীপুর-১,২,৩,৪, কিশোরগঞ্জ-১,২,৩,৪,৫,৬, মানিকগঞ্জ-১,২,৩, মুন্সীগঞ্জ-২,৩, লালমনিরহাট-১,২,৩, জয়পুরহাট-১,২, নাটোর-১,২,৩,৪, মেহেরপুর-১,২।

রোববার দিনভর একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোটের সহিংসতায় ১১ জেলায় অন্তত ১৫ জন নিহত হন। ২৯৯টি আসনের ৪০ হাজার কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে ভোট স্থগিত হয়েছে ২২টি কেন্দ্রে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। কেন্দ্রে গণনার ফলাফল প্রিজাইডিং কর্মকর্তারা পাঠান রিটার্নিং কর্মকর্তার কাছে।

রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রের ফল সমন্বিত করে আসনভিত্তিক সর্বশেষ ফলাফল ঘোষণা করছেন। সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত নির্বাচন ভবন থেকে ঘোষিত ফলাফলে দেখা যায়, বেশিরভাগ কেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের চেয়ে অনেক ভোটে পিছিয়ে আছেন বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা।

ad

পাঠকের মতামত