244502

সিলেটে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহত

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনের একটি ভোটকেন্দ্রের পাশে সায়েম আহমেদ সোহেল (৩০) নামে ছাত্রদলের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার দুপুর আড়াইটার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সায়েম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক।জানা গেছে, রোববার সকালে উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের আজিজপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে দুপুরে ওই কেন্দ্রের পাশে সায়েমের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সায়েমের পরিবারের দাবি, পুলিশের গুলিতেই তার মৃত্যু হয়েছে।তবে বালাগঞ্জ থানা পুলিশ বলছে, কার গুলিতে তার মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ad

পাঠকের মতামত