244567

সালমান ৮৫৩৩৮, সালমা ৬৯৯২

ঢাকা-১ আসনে ২৯ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী সালমান এফ রহমান পেয়েছেন ৮৫, ৩৩৮ ভোট। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সালমা ইসলাম মোটর গাড়ী প্রতীক নিয়ে পেয়েছেন ৬,৯৯২ ভোট। এই আসনে ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে।ঢাকা ১ আসনে মোট ভোটার ৪,৪০,৪০৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২,১৬,৮০৫ জন এবং নারী ভোটার ২,২৩,৬০২ জন। এই আসনে এই দুই জন ছাড়াও আরও ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম আজ দুপুরে ভোট বর্জনের ঘোষনা প্রদান করেন।

ad

পাঠকের মতামত