সাতক্ষীরা-৪ আসন: ধানের শীষের প্রার্থী গাজী নজরুলের ভোট বর্জন
অনিয়ম, জাল ভোট, ভোট কেন্দ্র দখল ও ভোটারদের ভীতি প্রদর্শনের অভিযোগ এনে সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।রোববার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কারাগারে থাকা জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের পক্ষে তার প্রধান নির্বাচন সমন্বয়ক শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল জলিল বাংলাদেশ জার্নালকে এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, আমাদের সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। রাতেই জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। এখন ভোট কেন্দ্র দখল করে সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এজন্য আমরা ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টারনিং কমকর্তা কামরুল ইসলাম জানান, এ বিষয়ে তাকে কেউ অবিহত করেননি।




