244315

রাজশাহীতে সংঘর্ষে ২ কেন্দ্রে ভোট স্থগিত

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের দুটি কেন্দ্রে সাময়িকভাবে ভোট স্থগিত করা হয়েছে। রোববার আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের জের ধরে এ দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।সহকারী রিটার্নিং কর্মকর্তা গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিমুল আক্তার জানান, আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের কারণে গোদাগাড়ীর লোলত্রি উচ্চবিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টায় সাময়িকভাবে ভোট স্থগিত করা হয়।এ ছাড়া রাজাবাড়িহাট উচ্চবিদ্যালয়কেন্দ্রে একই ঘটনায় বেলা ১২টার দিকে ভোট স্থগিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এ দুটি কেন্দ্রে আবার ভোটগ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।

ad

পাঠকের মতামত