244363

ভোট দিলেন নায়ক বাপ্পী, চার প্রার্থীর জন্য শুভেচ্ছা

দ্বিতীয়বারের মত ভোট দিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের ভোটার। রোববার সকালে গিয়ে ভোট দিয়ে এসেছেন নিজের পছন্দের প্রার্থীকে।এই নায়ক বলেন, ‘আজ সকালে নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে ভোট দিয়েছি। খুবই সুন্দর পরিবেশ ছিলো। সবাই বেশ আনন্দ উৎসব করেই ভোট দিতে আসছেন। পরিবেশ নিয়ে আতংক থাকলেও সকাল বেলায় আমাদের কেন্দ্রে গিয়ে সবার ধারণা পালটে গেছে। রাজনীতিবিদ ও পুলিশদের ধন্যবাদ সবাইকে ভোট দেয়ার সুযোগ করে দেয়ার জন্য।’তিনি আরও বলেন, ‘নৌকার সেলিম ওসমান সাহেব ছাড়াও এই আসনে ৭ জন প্রার্থী। সবাই সুন্দর নির্বাচন উপহার দেয়ার চেষ্টা করছেন। এটা ইতিবাচক।’

বাপ্পী আজকের নির্বাচনে তার পছন্দের চার প্রার্থীর জন্য শুভকামনাও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার আসনে একজন তো পছন্দের আছেনই। তার জন্যই সকালে ঢাকা থেকে ভোট দিতে এসেছি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবে এমন যোগ্য প্রার্থীকেই ভোট দিয়েছি। অন্যদিকে শুভকামনা থাকলো স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আংকেল, আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি ফারুক ভাই, সোহেল রানা ভাই এবং মিরপুরের ইলিয়াস আলী মোল্লা মামার জন্য। আশা করি তারাও বিজয়ী হবেন।’

ad

পাঠকের মতামত