বাবা-মাকে নিয়ে নৌকায় ভোট দিলেন বাঁধন
চারপাশে এখনো ভোটের আমেজ। রবিবার সকাল আটটা থেকে শুরু হয়েছিলো ভোট প্রহণ। এবার নির্বাচনে আওয়ামী লীগ ও নৌকার প্রচারণায় আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছিলেন নানা অঙ্গনের তারকারা। তারমধ্যে ছিলেন অভিনয় শিল্পী, চিত্রশিল্পী, সংগীত শিল্পী ও বুদ্ধিজীবীরা। সেই কাতারে ছিলেন লাক্স তারকা আজমেরি হক বাঁধন।বাঁধন ঢাকা ১৬ আসনের ভোটার। দুপুরে বাবা-মাকে নিয়ে এমডিসি মডেল স্কুলে ভোট দিয়েছেন তিনি। দুপুরে বাংলাদেশ জার্নালের সাথে কথা হলে বাঁধন বলেন, সকালে ভোটারের চাপ থাকায় বাবা বলেছিলো দুপুরে দিতে। তাই দুপুরে বাবা-মাকে নিয়ে এক সাথেই ভোট দিতে দিয়েছিলাম। সব মিলিয়ে দেখালাম বেশ শান্তিপূর্ন ভাবেই ভোট হয়েছে।
আমার ভোটটি এবার নৌকায় পড়েছে উল্লেখ করে এই লাক্স তারকা বলেন,‘আমি বড় হয়েছি বলেতে গেলে শেখ হাসিনা কে দেখে। দশ বছর কিন্তু অনেক লম্বা সময়। তার শেখ হাসিনা ক্ষমতায় যাবার পর থেকে এখন পর্যন্ত উন্ননয় হয়েছে তা দেখেই আমি বড় হয়েছি। আসলে আমার মনে হয় মানুষ তার মত একজন লিডার চান। তার উন্নয়ন এখন আমাদের সবার সামনে। এই দশ বছরে আমার চোখের সামনে যে উন্নয়ন তা তো আমি ভূলতে পারবো না। আর তাই আমি এবার শেখ হাসিনার পক্ষেই ভোট চাই।’




