নোয়াখালীতে ভোটকেন্দ্রে গুলিতে আনসার সদস্য নিহত
নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জেরে একটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের গুলিতে একজন আনসার সদস্য নিহত হয়েছেন।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত আনসার সদস্যের নাম নূর নবী। তার বয়স আনুমানিক ৩০ বছর। রবিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে একটার দিকে বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের তুলাচরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, দুর্বৃত্তরা ব্যালট পেপার এবং অন্যান্য নির্বাচনী সরঞ্জাম ছিনতাই করতে আসে। সেখানে দায়িত্বরত আনসার সদস্য নূর নবী তাদের বাধা দিলে দুবৃত্তরা গুলি চালায়। ওই গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আনসার সদস্য নূর নবী।




