টাঙ্গাইলে বিএনপি সভাপতি নিহত
টাঙ্গাইলের গোপালপুরে হাজী আব্দল আজিজ (৬৫) নামের এক ওয়ার্ড বিএনপির সভাপতি নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার নগদা শিমলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুল আজিজ নগদা শিমলা ওয়ার্ড বিএনপির সভাপতি।গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, হাজী আব্দুল আজিজ শনিবার রাত থেকেই নিখোঁজ ছিল। রোববার সকালে স্থানীয় লোকজন নগদা শিমলা এলাকায় আব্দুল আজিজের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।




