জাতির দীর্ঘকালের জন্য ক্ষতি হয়ে গেল : মির্জা ফখরুল
নিউজ ডেস্ক।। একাদশ জাতীয় নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে অ্যাখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩০ ডিসেম্বর) সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন নিষ্ঠুর প্রহসন। এর মধ্য দিয়ে জাতির দীর্ঘকালের জন্য ক্ষতি হয়ে গেল।
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলে মির্জা ফখরুল ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের বাসার উদ্দেশে রওনা হন। সেখানে ঐক্যফ্রন্টের শীর্ষনেতাদের বৈঠক অংশ নেন তিনি।




