২ লাখ ২ হাজার ১৮০ ভোট পেয়ে জয়ী বদির স্ত্রী শাহীনা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীনা আক্তার চৌধুরী পাঁচ গুণের বেশি ভোটে বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটে ১০০টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে।
ওই আসনে শাহীনা আক্তার মোট ২ লাখ ২ হাজার ১৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৯৫৭ ভোট। আজ রোববার সন্ধ্যা ৭টায় কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা রবিউল হাসান এই ফলাফল ঘোষণা করেন।




