এখন পর্যন্ত ১৭ আসনে নৌকার জয়
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে। এর মধ্যে ১৭ টি আসনের ফল পাওয়া গেছে। এসব আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থীরা। জয়ী প্রার্থীরা হলেন ঢাকা বিভাগ-গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া): শেখ হাসিনা (আওয়ামী লীগ, নৌকা) নরসিংদী-২ (পলাশ): ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ (আওয়ামী লীগ, নৌকা)রাজশাহী বিভাগ-নাটোর-৩ (সিংড়া): জুনাঈদ আহমেদ পলক (আওয়ামী লীগ, নৌকা) নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট): শহিদুজ্জামান সরকার (আওয়ামী লীগ, নৌকা) নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর): ইসরাফিল আলম (আওয়ামী লীগ, নৌকা)
খুলনা বিভাগ মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর): ফরহাদ হোসেন (আওয়ামী লীগ, নৌকা) মেহেরপুর-২ (গাংনী): সাহিদুজ্জামান খোকন (আওয়ামী লীগ, নৌকা) কুষ্টিয়া-১ (দৌলতপুর): আ কা ম সরওয়ার জাহান বাদশাহ (আওয়ামী লীগ, নৌকা) কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা): হাসানুল হক ইনু (মহাজোট, জাসদ-ইনু, নৌকা) কুষ্টিয়া-৩ (সদর): মো. মাহবুবউল আলম হানিফ (আওয়ামী লীগ, নৌকা) কুষ্টিয়া-৪ (কুমারখালী ও খোকসা): সেলিম আলতাফ জর্জ (আওয়ামী লীগ, নৌকা) যশোর-১ (শার্শা): শেখ আফিল উদ্দিন (আওয়ামী লীগ, নৌকা) যশোর-৬ (কেশবপুর): ইসমাত আরা সাদেক (আওয়ামী লীগ, নৌকা) মাগুরা-১ (সদর আংশিক ও শ্রীপুর): সাইফুজ্জামান শিখর (আওয়ামী লীগ, নৌকা)মাগুরা-২ (মোহাম্মদপুর, শালিখা ও সদর আংশিক): বীরেন শিকদার (আওয়ামী লীগ, নৌকা) বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা): হাবিবুন নাহার (আওয়ামী লীগ, নৌকা)ময়মনসিংহ বিভাগ-নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি): রেবেকা মোমেন (আওয়ামী লীগ, নৌকা)




