হেরে গেলেন আফরোজা আব্বাস
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী। এই আসনে নৌকা পেয়েছে ২,২৫,৫৮৮ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস পেয়েছেন ৫৮,৯৩১ ভোট।এদিকে একাদশ সংসদ নির্বাচনে দিনব্যাপী ভোটগ্রহণের পর কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা; কিছু কেন্দ্রের ফলাফলও ঘোষণা হয়েছে। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। কেন্দ্রে গণনার ফলাফল প্রিজাইডিং কর্মকর্তারা পাঠান রিটার্নিং কর্মকর্তার কাছে। রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রের ফল সমন্বিত করে আসনভিত্তিক সর্বশেষ ফলাফল ঘোষণা করছেন। ওই ফল তিনি ঢাকায় নির্বাচন কমিশনেও পাঠাচ্ছেন।
সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত নির্বাচন ভবন থেকে ঘোষিত ফলাফলে দেখা যায়, বেশিরভাগ কেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের চেয়ে অনেক ভোটে পিছিয়ে আছেন বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা।এখন পর্যন্ত পাওয়া খবরে ৪৯ টি আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থীরা।




