সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দেশজুড়ে অনুকূল পরিস্থিতিতে এবং সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে।’রবিবার সকাল ৯টা ১০ মিনিটে নিজ কেন্দ্র রাজধানী উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি যতোটুকু খোঁজ খবর নিয়েছি। সারাদেশে সুন্দরভাবে অনুকূল পরিস্থিতিতে ভোটগ্রহণ চলছে।নিজের জয়ের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সুনিশ্চিত, আমি জয়ী হবো। কেননা গত ১০ বছর ধরে আমি এমপি-মন্ত্রী হিসেবে কাজ করে যাচ্ছি। আমার এলাকার মানুষ আমাকে ভালবাসে। তাই আমি জয়ের ব্যাপারে সুনিশ্চিত।দেশের বিভিন্ন জায়গায় দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের নেতাকর্মী নিহতের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিদ্বন্দ্বীতা থাকলে সেখানে এ ধরনের সংঘর্ষ হবেই। তবে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের আইনশৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে।




