244136

নৌকার জয় সুনিশ্চিত: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ভোটের ফল যা-ই হোক না কেন, তা আওয়ামী লীগ মেনে নেবে। রোববার রাজধানী ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আই অ্যাম অলওয়েজ কনফিডেন্ট। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমার বিশ্বাস, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শক্তির জয় হবে। স্বাধীনতার পক্ষের জয় হবে। উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখার জন্য নৌকা মার্কার ভোট দেবে। আমি জানি বাংলার জনগণ আমাদেরকে বেছে নেবে। নৌকার জয় হবেই হবে, নৌকার জয় সুনিশ্চিত।’

তিনি বলেন, ‘জনগণ স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেবে। আপনারা জানেন, এ পর্যন্ত আমাদের ১০ নেতাকর্মী নিহত হয়েছেন। ভোটের ফল যা হয়, আমরা মেনে নেব। আওয়ামী লীগ মেনে নেবে।’এর আগে ভোট দিতে রোববার সকাল ৭টা ৫৪ মিনিটে রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে আসেন। পরে সকাল ৮টার পরে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।রাজধানীর ধানমন্ডি, হাজারিবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ।জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান।

ad

পাঠকের মতামত