গাজীপুর-৪ জয় করলেন তাজউদ্দিন কন্যা রিমি
নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ আসনে মোট ১১৯ কেন্দ্রের সবক’টির ফল ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, বেসরকারিভাবে জয়লাভ করেছেন শহিদ জাতীয় নেতা তাজউদ্দিনের মেয়ে সিমিন হোসেন রিমি। ভোট গণনায় নৌকা প্রতীকে রিমি পেয়েছেন ২,০৩,২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ১৮,৫৮২ ভোট। নির্বাচন সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে।




