খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
নিউজ ডেস্ক।। ঝিনাইদহে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার রাত ১২টার দিকে পার্বতীপুর থেকে খুলনাগামী রকেট ট্রেন ঝিনাইদহের বারো বাজার স্টেশনে পৌঁছালে ইঞ্জিন লাইনচ্যুত হয়।
রেলের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপার এ এন এম শাহনেওয়াজ জানিয়েছেন, ট্রেনের অন্য কোনো বগি লাইনচ্যুত হয়নি এবং যাত্রীদের কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারে খুলনা থেকে রিলিফ ট্রেন যাত্রা করেছে। তবে কতক্ষণে সেটি পৌঁছাবে এবং লাইন ঠিক হবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি রেলের এই কর্মকর্তা।




