244774

কামালকে থামিয়ে দিলেন ফখরুল!

নির্বাচন পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছিলেন ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠকে পর তারা মুখোমুখি হয়েছিলেন সংবাদ মাধ্যমে। এ সময় তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনমূলক উল্লেখ করে এই নির্বাচন বাতিল চেয়েছেন।বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় ওই সংবাদ সম্মেলনে কামাল হোসেন বলেন, সারাদেশে জাতীয় ঐক্যফ্রন্টের শতাধিক প্রার্থী ভোট বর্জন করেছে। আমরা ফলাফল প্রত্যাখ্যান করছি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানাচ্ছি।ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী বিজয়ী হলে তাদের ফলাফল মেনে নেবেন কি না কিংবা আপনারা সংসদে যাবেন যাবেন কিনা ড. কামালকে এমন প্রশ্ন করেন এক সাংবাদিক। এই যে. কামালকে থামিয়ে দিয়ে স্বতপ্রণোদিত হয়ে ওই প্রশ্নের উত্তর দেন সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত আজ নয়। কাল বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।’ এ ছাড়াও দলীয় সরকারের অধিনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারের নির্বাচনে প্রমাণিত হয়েছে, দলীয় সরকারের অধিনে নয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

ad

পাঠকের মতামত