সোমবার জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
একাদশ জাতীয় সংসদের ভোট পরবর্তী আগামীকাল বিকেলে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটির নেতারা।সোমবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।একই দিন সন্ধ্যা ৬টায় বৈঠকে বসবেন ২০ দলীয় জোটের নেতারা।রবিবার রাতে ব্রেকিংনিউজকে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।তবে বৈঠক দুটিতে কী কী বিষয় আলোচনায় আসতে পারে এ ব্যাপারে কিছু জানাননি তিনি।উল্লেখ্য, ভোটে কারচুপির অভিযোগ এনে ও নির্বাচন বাতিলের দাবি জানিয়ে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন রবিবার রাতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা এই প্রহসনের নির্বাচনের ফলাফল পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছি। একইসঙ্গে অবিলম্বে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধিনে নতুন করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের দাবি জানাচ্ছি।’




