244348

সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটগ্রহণ হচ্ছে: মাশরাফি

সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটগ্রহণ হচ্ছে বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের মাশরাফি বিন মর্তুজা।রবিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে স্ত্রী সুমনা হক সুমিকে নিয়ে ভোট দিতে আসেন মাশরাফি। ভোটদান শেষে মাশরাফি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।মাশরাফি বলেন, ‘এ পর্যন্ত প্রায় ৩০টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। সব জায়গায় সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রিতিকর ঘটনা বা ভোট কারচুপির কোনো খবর পওয়া যায়নি।উল্লেখ্য, মাশরাফির বিপরীতে ধানের শীষের প্রার্থী এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

ad

পাঠকের মতামত