244827

রাশেদ খান মেনন বিপুল ব্যবধানে হারালেন মির্জা আব্বাসেকে

নিউজ ডেস্ক।। ঢাকা-৮ আসনে এক লাখ ৩২ হাজার ৭৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটে আসনের সবগুলোর ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ নিয়ে রাশেদ খান মেনন টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন। মেনন বর্তমান মন্ত্রিসভায় সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ছিলেন।

মহাজোটের প্রার্থী রাশেদ খান মেননের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন মাত্র ৩৯ হাজার ২২৯ ভোট। নির্বাচনে জয় লাভ করার পর মেনন আমাদের সময়কে বলেন, ‘যারা আমাকে নির্বাচিত করেছেন সেসব মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আমি জনগণের রাজনীতি করি। আগামীতেও তাদেরকে সঙ্গে নিয়েই কাজ করব।’

ad

পাঠকের মতামত