ভোটকেন্দ্রে ঢুকতে পারছেন না সালমার এজেন্টরা
ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) মটরগাড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলামের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দিচ্ছে না বিপক্ষ প্রার্থীর নেতা-কর্মীরা।ওই আসনের নবাবগঞ্জের কৈলাল ইউনিয়নের নির্বাচন সমন্বয়কারী আইনুল চৌধুরী, ষোলনার আবদুল মতিন, শিকারী পাড়ার সোলায়মান, জয়কৃঞ্নপুরের মালেক মোল্লা, নয়নশ্রীর শেখ ওয়াসিম জানান, বিপক্ষ দলীয় প্রার্থীর সন্ত্রাসীরা সকাল থেকেই ভোটকেন্দ্র দখল করে রেখেছে।তারা মটরগাড়ি প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে।১৭৮টি কেন্দ্রের প্রত্যেকটিতেই প্রায় একইরকম পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন তারা ।




