244453

ভোট দেওয়ায় চাচাকে হত্যা!

ডেস্ক রিপোর্ট।। নৌকায় মার্কায় ভোট দেওয়ায় নাটোরের নলডাঙ্গা উপজেলায় চাচাকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার সমসকলসী এলাকায় এ ঘটনা ঘটে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর বারের সভাপতি সিরাজুল ইসলাম জানান, হুসেন আলী নৌকায় ভোট দেওয়ায় সকাল ১০টার দিকে বিএনপি কর্মী ও তার ভাতিজা রতন তাকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে রতনের মৃত্যু হয়।

নাটোর সদর হাসপাতালের আরএমও ডা. আনম সাইফুল হাসান জানান, ছুরিকাঘাতে হুসেন আলীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাটোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম বিএনপিকে দায়ী করে বিচার দাবি করেন। তবে নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ভাতিজা রতন তার চাচা হুসেন আলীকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পথে হুসেন আলীর মৃত্যু হয়।

ad

পাঠকের মতামত