244422

ভোট আর দিতে পারলাম কই : আবদুল মান্নান

ঢাকা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল মান্নান অভিযোগ করেছেন, কোনো কেন্দ্রেই পোলিং এজেন্টদের থাকতে দেয়া হচ্ছে না। কয়েকটি সেন্টার থেকে পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে।আপনি ভোট দিয়েছেন কিনা এ প্রশ্নের জবাবে জাগো নিউজকে তিনি বলেন, ভোট আর দিতে পারলাম কই। যেখানে আমার এজেন্টরা থাকতে পারছে না সেখানে আমি ভোট দেব কি করে?রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডির বাসায় জাগো নিউজের কাছে তিনি এ কথা বলেন।এক প্রশ্নের জবাবে আবদুল মান্নান বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে নানা অভিযোগ আসছে। বিএনপির এজেন্টদের মারধর করে বের করে দেয়া হচ্ছে। এসবের তালিকা তৈরি করছি। কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশনারের কাছে যাবো অভিযোগ জানাতে।

নিউমার্কেটের সমাজকল্যাণ ইউনিট কেন্দ্রে স্বপন হালদার, মো. আসাদ, সেলিম, ধানমন্ডি হাইস্কুল কেন্দ্রে মো. জহিরুল ইসলাম, মো. আলী হোসেন, ধানমন্ডি প্রাইমারি স্কুল কেন্দ্রের মো. স্বপনকে মারধর করে বের করে দেয়া হয়েছে।তিনি বলেন, শুধু পুরুষ এজেন্ট নয় মহিলা এজেন্টদের অপমান অপদস্ত করে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। আইডিয়াল স্কুলে আজম নামের একজনকে নাক ফেটে দেয়া হয়েছে।আবদুল মান্নান ধানমন্ডির এক নম্বর রোডের বাসায় বসে জাগো নিউজের কাছে এমন অভিযোগ করলেও সিটি কলেজ কেন্দ্র, ড. মালিকা কলেজ কেন্দ্র, জিগাতলা কমিউনিটি সেন্টার কেন্দ্র, ইউরোপা ইন্টার ন্যাশনাল স্কুলে ধানের শীষের এজেন্ট আছে। নৌকা ও ও ধানের শীষের এজেন্টরা পাশাপাশি বেঞ্চে বসে কাজ করছে।

ad

পাঠকের মতামত